Famous LGBTQ Personality
সেলিব্রেটিদের সবচেয়ে বড় সুবিধা হলো যেহেতু তাদের অনেক ফ্যান-ফলোয়ার থাকে সেহেতু তারা খুব সহজেই যে কোন মতাদর্শকে সমাজের একটি বিরাট সংখ্যক মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারে। বর্তমানে ইন্টারনেটের যুগে একটি দেশের সেলিব্রেটির ভক্ত সংখ্যা শুধু সেই নির্দিষ্ট দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে সহজেই এবং তাদের জীবনাচরণকেও বিশ্বের বিভিন্ন দেশের মানুষ নিজের অজান্তেই ফলো করতে থাকে। তাই সেলিব্রেটিদের জন্য যেকোনো বিষয়কে প্রমোট করা খুব সহজ। LGBTQ -এর মতো ভয়ংকর বিষয়কেও অনেক সেলিব্রেটি শুধু নিজের জীবনে ধারণ করেছেন তা-ই নয় বরং তারা তা প্রমোট করছেন খুব সূক্ষ্মভাবে, আর তাদের অন্ধ ভক্তকুল বুঝে/না বুঝে তাদের এই ফাঁদে পা দিচ্ছে।
এই অংশে সংগীত, ক্রীড়াসহ বিভিন্ন অঙ্গনের এমন কিছু আন্তর্জাতিক সেলিব্রিটির পরিচয় তুলে ধরা হয়েছে যারা LGBTQ – এর অংশীজন, সমর্থক ও প্রচারক। এদের ব্যক্তি জীবন সম্পর্কে জানা থাকলে সবাই এদের সম্পর্কে সতর্ক থাকতে পারবে এবং এদেরকে অন্ধভাবে অনুসরণ করার পূর্বে দ্বিতীয়বার চিন্তা করবে এটাই প্রত্যাশা।




