Case Study
আপাত দৃষ্টিতে মনে হতে পারে জেন্ডার ট্রান্সফর্মেশন এর মাধ্যমে একজন নারী/পুরুষের মানসিক ইচ্ছাকে প্রাধান্য দেয়া হচ্ছে। মানুষ হিসেবে তার মনের চাওয়াকে গুরুত্ব দিয়ে তার প্রতি মানবিক আচরণ করা হচ্ছে। কিন্তু শুধু মনের ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য শারীরিক কাঠামো পরিবর্তন করা কি এতই সহজ? বিভিন্ন ধরনের হরমোন থেরাপি, সার্জারির মাধ্যমে যারা লিঙ্গ পরিবর্তন করেন, তারা কি আসলেই শারীরিক এবং মানসিকভাবে সুখী হতে পারেন? তাদেরকে এভাবে লিঙ্গ পরিবর্তনে প্ররোচিত করার পিছনে আর্থিক, বাণিজ্যিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নেই তো? তাদের সূক্ষ্ম ষড়যন্ত্রের বলি হয়ে লিঙ্গ পরিবর্তন করে যারা পরবর্তীতে বিভিন্ন শারীরিক ও মানসিক জটিলতার মুখোমুখি হয়েছেন এমনই কিছু ট্রান্সজেন্ডারদের সত্যি কাহিনী তুলে ধরা হয়েছে এই অংশে। আশা করি তাদের এই করুণ পরিণতি জেনে সবাই সতর্ক হতে পারবে এবং জেন্ডার পরিবর্তনের সূচতুর ফাঁদ থেকে নিজেদের মুক্ত রাখতে পারবে।
