বিশ্ব ক্রীড়াঙ্গনে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ

Share

অন্যান্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও ট্রান্সজেন্ডারবাদকে নরমালাইজ করার জন্য বিভিন্ন প্রতিযোগীতায় ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণের সুযোগ করে দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে, ট্রান্স ক্রীড়াবিদরা এসব প্রতিযোগিতায় অনিবার্যভাবেই আধিপত্য বিস্তার করেন বলে অংশগ্রহণকরাী অপর ক্রীড়াবিদদের পক্ষ থেকে অভিযোগ আসা শুরু হয়। কারণ 

ট্রান্সজেন্ডার নারীদের শক্তি সিসজেন্ডার নারীদের তুলনায় বেশি। তাই অবধারিতভাবেই তারা বেশি সুবিধা পান। এই বৈষম্যের কথা চিন্তা করে বিশ্ব ক্রীড়াঙ্গনের বিভিন্ন সেক্টরে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। যেমন-

  • ২০২২ সালে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন (ফিনা) ট্রান্সজেন্ডার নারীদের নারী ক্যাটাগরিতে অংশগ্রহণ নিষিদ্ধ করেছে৷ তাদের ঘোষণায়  বলা হয়, “বয়ঃসন্ধিকালে কখনো টেস্টোটেরনের পরিমাণ বেশি থাকলে সে ক্ষেত্রে ট্রান্সজেন্ডার নারীরা উচ্চ স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না”৷
  • ২০২৩ সালে বিশ্ব সাইক্লিং ফেডারেশন ঘোষণা করে, এবার থেকে কোনো ট্রান্সজেন্ডার মেয়েদের সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। ইউসিআইয়ের এক বিবৃতিতে প্রেসিডেন্ট ডেভিড লাপারতিয়েন্ট বলেন, ”বর্তমান সময়ে যে বৈজ্ঞানিক জ্ঞান আমাদের কাছে রয়েছে তা থেকে এটা স্পষ্টভাবে বলা যায় না যে রূপান্তরকামী প্রতিযোগিদের এবং সিসজেন্ডার (স্বাভাবিক মহিলা) প্রতিযোগিদের একসঙ্গে প্রতিযোগিতা করতে দিলে তা উভয়পক্ষকে সমান সুযোগ দেওয়া হবে। আর সেকথা মাথায় রেখেই আমরা রূপান্তরকামী প্রতিযোগীদের মহিলা বিভাগের টুর্নামেন্টে অংশ নেওয়া থেকে বিরত করছি।”
  • ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সিদ্ধান্ত নেয়, এখন থেকে কোনো ট্রান্সজেন্ডার নারী ক্রিকেটার নারী দলে খেলতে পারবেন না। আইসিসির সিদ্ধান্তে জানানো হয়, ”বয়ঃসন্ধিকাল পার করার সময় পুরুষ ছিলেন এমন কোনো রূপান্তরিত নারী আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অযোগ্য বলে বিবেচিত হবে।”

তাদের  এই সিদ্ধান্তের একদিন পরেই ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা পৃথিবীর প্রথম ট্রান্সজেন্ডার নারী কানাডার ড্যানিয়েল ম্যাকগ্যাহে। সেপ্টেম্বরে প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে কানাডার হয়ে ব্রাজিলের বিপক্ষে  টি২০ ম্যাচ খেলেন তিনি।

  • এছাড়া আন্তর্জাতিক রাগবি প্রতিযোগিতায়্রও ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহন বিষয়ে একই নিয়ম আরোপ করা হয়৷ 

Share