
নারীদের জন্য আয়োজিত সুন্দরী প্রতিযোগীতায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণের সুুযোগ করে দেয়ার মাধ্যমে এই বিষয়টিকে নরমালাইজ করার চেষ্টা করা হচ্ছে। যেমন-
# ১৬ সেপ্টেম্বর, ২০২৩ সালে বিউটি পেজেন্ট শো মিস এভারগ্রিন বাংলাদেশের অডিশন রাউন্ডে ইয়েস কার্ড দেয়া হয় রাদিয়া তেহরিন নামে একজন ট্রান্সজেন্ডার নারীকে।
ইতিহাস হিসেবে বাংলাদেশে এই প্রথম কোনো ট্রান্সজেন্ডার নারীকে মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সবুজ সংকেত দেন জুরি বোর্ডের সদস্যরা, যাদের মধ্যে ছিলেন মৌটুসী বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, অন্তু করিম, জাকিয়া সুলতানা কর্নিয়া, ইভান শাহরিয়ার সোহাগ।
তথ্যসূত্র : https://www.somoynews.tv/news/2023-09-16/zC4YZDAH

# ‘মিস এভারগ্রিন বাংলাদেশ’ সিজন ওয়ানে দ্বিতীয় রানার্সআপের পুরস্কার জয় করেন রূপান্তরিত নারী ইয়াছিন আহমেদ সকাল। ১১ নভেম্বর,২০২৩ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঝলমলে অনুষ্ঠানে ক্রেস্ট ও অন্যান্য উপহারের পাশাপাশি পান ৫০ হাজার টাকার চেক।
এই প্রতিযোগিতার আয়োজন করেছিল ম্যাকয় নামের একটি পোশাক তৈরির প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠাতা ফ্যাশন ডিজাইনার মেসবাহ্ উল আলম।
সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিচারকের দায়িত্ব পালন করেছেন চিত্রনায়িকা রোজিনা, মাহিয়া মাহি, সংগীতশিল্পী আঁখি আলমগীর, নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার, রূপবিশেষজ্ঞ আফরোজা পারভিন ও মডেল অন্তু করিম।
তাঁদের টানা দেড় মাস গ্রুমিং করিয়ে দক্ষ করে তোলেন কোরিওগ্রাফার বুলবুল টুম্পা।
সরকারি অনুদানে নির্মিত ‘বকুল কথা’ চলচ্চিত্রে ট্রান্সজেন্ডার চরিত্রেও অভিনয় করছেন ইয়াছিন। এ ছাড়া সাভারে হিজড়া ও ট্রান্সজেন্ডাররা কাজ করার সুযোগ পেয়েছেন, এমন প্রতিষ্ঠান এল আর ফ্যাশন গার্মেন্টসে ফ্যাশন ডিজাইনার হিসেবেও প্রায় দেড় বছর ধরে দায়িত্ব পালন করছেন তিনি।
তথ্যসূত্র: https://www.prothomalo.com/bangladesh/1jhvfkcp7s
