ব্র্যাক ব্যাংক এর বিজ্ঞাপনে LGBTQ এর প্রতীক ব্যবহার

Share

সম্প্রতি ব্র্যাক ব্যাংক এর একটি বিজ্ঞাপনে ঘুড়ির ছবি ব্যবহার করা হয়েছে, যেখানে  LGBTQ এর প্রতীক হিসেবে ব্যবহৃত ৬টি রংকে উপস্হাপন করা হয়েছে। আপাতদৃষ্টিতে ঘুড়িটি দেখতে আকষর্ণীয় লাগলেও এর মাধ্যমে যে  LGBTQ বিষয়টিকে প্রমোট করার চেষ্টা করা হয়েছে এতে কোনো সন্দেহের অবকাশ নাই।

কারণ বিজ্ঞাপন এমন একটি মাধ্যম, যার সাহায্যে খুব দ্রুত মানুষের কাছে মেসেজ পৌঁছানো যায়। তাছাড়া বিজ্ঞাপন বারবার দেখা হয় বলে এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয় তা সহজেই মানুষের ব্রেনে গেঁথে যায়। আর ঘুড়ি যেহেতু শিশুদের খেলার একটি প্রিয় উপকরণ, তাই এই বিজ্ঞাপনটি শিশুদেরকেও সহজেই আকষর্ণ করবে–এই ধারণা থেকেই সচেতনভাবে এই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে।


Share