বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে LGBT কে প্রমোট করে যাচ্ছে তার মধ্যে অন্যতম হলো “ব্র্যাক”। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই প্রতিষ্ঠানটি তাদের Gender Justice & Diversity এর অধীনে ‘সমতন্ত্র’ নামক প্রকল্পের আড়ালে LGBT কে প্রমোট করে যাচ্ছে। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে। যেমন-
# খুলনা বিশ্ববিদ্যালয়ে ডায়ালগ সেশন
২০২৩ এর ২৫ জুলাই ব্র্যাক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহায়তায় সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় একটি ডায়ালগ সেশন।
উক্ত অনুষ্ঠানের পোস্টার গুলোতে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার (এলজিবিটি)’র চিহ্নগুলো একাধিকবার ব্যবহার করা হয়।
বিষয়টি নজরে আসার পরপরই এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ঐ ডিসিপ্লিনের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়া শুরু করে। তারা দাবি করে পোস্টারে এভাবে সমকামিতা প্রচার করা বাংলাদেশে আইনানুসারে নিষিদ্ধ এবং এটি আমাদের ধর্মীয় অনুভূতিতে স্পষ্ট আঘাত। নৈতিকতা ও শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছে এই পোস্টার। স্বাধীনতার তকমা দিয়ে এসকল বিকৃত বিষয়াদি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় প্রচার মেনে নেওয়া যায় না।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিশ্ববিদ্যালয়ের সকল জায়গা থেকে পোস্টার সরিয়ে নেয়া হয়।
তথ্যসূত্র: ব্র্যাকের সমতন্ত্রের পোস্টারে এলজিবিটির প্রতীক, সামাজিক মাধ্যমে ক্ষোভ শিক্ষার্থীদের
# বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিতর্ক ও আলোচনা অনুষ্ঠান
২০২৩ সালের ১৫ নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ব্র্যাক ও জেন্ডার ডেভেলপমেন্ট বিভাগের যৌথ উদ্যোগে সমতার পৃথিবী গড়ার প্রত্যয়ে বিতর্ক ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করে।
এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত সমকামিতাকে সার্পোট করা হচ্ছে এই যুক্তিতে অনেক সাধারণ শিক্ষার্থীরা অনুষ্ঠানটি বয়কট করে এবং প্রশাসনের কাছে প্রতিবাদ জানায়।
তথ্যসূত্র: ব্র্যাকের ‘সমতন্ত্র’ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হতে পারে: বেরোবি ভিসি
# মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগীতা
সমতন্ত্র’ ক্যাম্পেইনকে সামনে রেখে ‘ব্র্যাক’ ও বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ‘ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ’ যৌথভাবে ২০২৩ সালের ৭ই নভেম্বর বাংলাদেশে প্রথম বারের মতো আয়োজন করে ‘ব্র্যাক-এনডিএফ বিডি জাতীয় মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা। রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত দারুল আজহার মডেল মাদ্রাসা মিলনায়তনে ঢাকা বিভাগের স্বনামধন্য মাদ্রাসাগুলো থেকে ৪টি বিতর্ক দলের অংশগ্রহণে ঢাকা বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মাদ্রাসাগুলোর আয়োজকদের কাছে সমকামীতার বিষটি গোপন রাখা হয়। প্রথমে যে টপিকে বিতর্ক নির্ধারণ করা হয় সেটি হলো ”সমাজের দৃষ্টিভঙ্গি নারীদের অগ্রগতির অন্তরায়’।
পরবর্তীতে অনলাইনে এসব বিষয়ে লেখালেখি হওয়ায় তারা বিষয়টা বুঝতে পেরে এই প্লাটফর্ম বয়কট করে, তাদের দেওয়া সার্টিফিকেট তাদের প্রোগ্রামেই ছিঁড়ে ফেলে, তাদের দেওয়া টি শার্ট পুড়িয়ে ফেলে।
তথ্যসূত্র: ব্র্যাক-এনডিএফ বিডি জাতীয় মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা শুরু
কওমি কণ্ঠস্বর | Qawmi Konthosor
