LGBT সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য

Share

LGBT- অর্থ কি ?

’এল.জি.বি.টি’ কতগুলো শব্দের আদ্যক্ষর নিয়ে গঠিত। সেগুলো হলো-

লেসবিয়ান– একজন নারীর অন্য নারীর প্রতি যৌন আকর্ষণ অনুভব করা

গে– একজন নারী বা পুরুষের একই লিঙ্গের প্রতি যৌন আকর্ষণ অনুভব করা

বাইসেক্সুয়াল– পুরুষ ও নারী উভয়ের প্রতি যৌন আকর্ষণ অনুভব করা

ট্রান্সজেন্ডার– রূপান্তরকামী। অর্থ্যাৎ শারীরিক বৈশিষ্ট্যে ছেলে হয়ে জন্মানো সত্ত্বেও মনমানসিকতায় নিজেকে নারী ভাবা ।( বিপরীতটাও হতে পারে)

১৯৯০-এর দশকে “এলজিবিটি” আদ্যক্ষরটির প্রচলন শুরু হয়।

’রংধনু পতাকা’ কি?

’এল.জি.বি.টি’ সামাজিক আন্দোলনের একটি প্রতীক হচ্ছে রংধনু পতাকা।

এই পতাকার রংগুলি এলজিবিটি সমাজের বৈচিত্র্যকে প্রতিফলিত করে।

১৯৭৮ সালে সান ফ্রান্সিসকোর চিত্রশিল্পী গিলবার্ট বেকার রংধনু পতাকার নকশা প্রস্তুত করেছিলেন। পরে এই পতাকার নকশায় কয়েকবার পরিবর্তন করা হয়।

২০০৮ সালের নকশা অনুসারে, রংধনু পতাকার সবচেয়ে বেশি পরিচিত নকশাটিতে লাল, কমলা, হলুদ, সবুজ, নীল ও বেগনি রঙের ছ’টি ডোরা-কাটা দাগ আছে। পতাকাটিকে সাধারণত আনুভূমিক অবস্থায় ওড়ানো হয়। লাল দাগটি উপরে থাকে, যাতে এটিকে প্রাকৃতিক রংধনুর মতো দেখায়।

‘প্রাইড মান্থ’ কি?

পুরো জুন মাসকে ‘প্রাইড মান্থ’ হিসেবে পালন করেন LGBT চিন্তাভাবনার মানুষরা।

১৯৯৯ সালে মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিনটন জুন মাসকে “গে এবং লেসবিয়ান প্রাইড মাস” ঘোষণা করেছিলেন। ১৯৬৯ সালের ২৮ জুন সংঘটিত স্টোনওয়াল দাঙ্গার
(আমেরিকান পুলিশের সাথে সমকামীদের সংঘর্ষ) স্মরণে জুন মাসকে প্রাইড মাস হিসেবে পালন করা হয়।

তথ্যসূত্র: উইকিপিডিয়া


Share