
বৈশাখী টিভি চ্যানেল ২০২১ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাদের সংবাদ বিভাগ ও নাটকে দুই জন ট্রান্সজেন্ডার নারীকে যুক্ত করে।
সেদিন দেশের ইতিহাসে প্রথম টেলিভিশনে সংবাদ পাঠ করেন ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশির।
এছাড়া একই দিন আরেক ট্রান্সজেন্ডার নারী নুসরাত মৌকে দেখা যায় ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’ এর একটি পর্বে অভিনয় করতে।
এই উদ্যোগ প্রসঙ্গে বৈশাখী টিভি কর্তৃপক্ষ এর বক্তব্য হলো,
” আমরা জানি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র ছিল দেশের মানুষের মুক্তি, সবার জন্য বাসযোগ্য, বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলা। স্বাধীনতার ৫০ বছরে গর্ব করার মতো অনেক অর্জন থাকলেও বৈষম্যহীন ও সবার জন্য নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব হয়নি।
এই ব্যর্থতার কারণে সবচে বড় অবহেলিত জনগোষ্ঠীগুলোর মধ্যে ট্রান্সজেন্ডাররা অন্যতম, যাদের চিরাচরিতভাবে হিজড়া বললে আমাদের সমাজে সকলেই বোঝেন।
তবে আমরা মনে করি ট্রান্সজেন্ডারদের ধারাবাহিক ও স্থায়ী উন্নয়নের ধারা নিশ্চিত করতে সবার মানসিকতার পরিবর্তন অত্যন্ত জরুরি।”
অর্থ্যাৎ তারা এখানে ট্রান্সজেন্ডার এবং হিজড়া কে একই ক্যাটাগরীতে ফেলে লিঙ্গ রূপান্তরকে নরামালাইজ করার চেষ্টা করছে।
তথ্য সূত্র: https://www.news24bd.tv/details/55718
