
বাংলাদেশের একটি স্বনামধন্য ফ্যাশন হাউজ ‘আড়ং’। ২০২৪ সালের মার্চ মাসে তারা তাদের ওয়েবসাইটে একটি পাঞ্জাবির ছবি আপলোড করে, যার বুকের কাছে বামদিকে ছিল রংধনুর মতো দেখতে ডিজাইন। যদিও তারা এটি দ্বারা আকাশের রংধনুকে বোঝাতে চেয়েছে তবে আদতে এটির উদ্দেশ্য ছিল LGBT প্রতীককে প্রোমোট করা।
কারণ বৃষ্টির পর আকাশে যে রংধনু দেখা যায় সেটাকে ৭টা রং দিয়ে প্রকাশ করা হয়। অন্যদিকে LGBT ফ্ল্যাগে থাকে ৬টা রং, আসমানি রংটা থাকে না। আড়ং এর পাঞ্জাবিতেও ছিল LGBT এর ৬টা রং, আসমানি রং ছিল না।
তাদের এই উদ্দেশ্য বুঝতে পেরে সোশাল মিডিয়াতে প্রতিবাদের ঝড় ওঠে। এমনকি আড়ংকে বয়কটের ডাক দিয়ে একটি কর্মসূচিও পালন করা হয়। সেখানে পাঞ্জাবির স্ক্রিনশট সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে জমায়েত হন অনেকেই।
‘নিজেকে সমকামী প্রমাণ করতে না চাইলে আড়ং বয়কট করুন।’—এই মর্মে স্লোগান দেন তারা।
প্রতিবাদের মুখে আড়ং তাদের ওয়েবসাইট থেকে পাঞ্জাবির ছবি সরিয়ে ফেলে।
অভিযোগ অস্বীকার করে আড়ংয়ের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) রেদওয়ান বলেন, ”তারা কারও সেন্টিমেন্টে আঘাত করতে চান না। যে পাঞ্জাবি নিয়ে এত কথা হচ্ছে সেই ডিজাইনটির এখন ‘স্টক’ নেই। তাই কোনও জায়গা থেকেই এই ডিজাইনের পাঞ্জাবিটি ওয়েবসাইটে শো করার কথা নয়।”
তথ্যসূত্র: https://www.somoynews.tv/news/2024-03-30/URCLxDsZ
